ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে বাংলা গাইড

ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য ব্যাকগ্রাউন্ড লাগালে ছবি দেখতে অনেক সুন্দর লাগে। ছবির ব্যাকগ্রাউন্ড দেখতে যদি খারাপ হয়, তাহলে আমরা এখন যদি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড লাগায় তাহলে সে ছবিটি দেখতে অনেক সুন্দর লাগে।

ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে বাংলা গাইড


ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সকল বিষয় সম্পর্কে আমরা আমাদের এই পোস্টে আলোচনা করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় এগুলো সম্পর্কে আমরা নিচে আলোচনা করবো।

এই পোস্টে যা যা বলা হয়েছে

ব্যাকগ্রাউন্ড রিমুভ এর সুবিধা

বর্তমানে ছবির ব্যাকগ্রাউন্ড যদি সুন্দর না লাগে তাহলে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি। আমরা অনেক সময় ছবি তোলার পর যখন দেখি ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে সুন্দর লাগছে না তখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি।

ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে বড় সুবিধা হলো ছবির খারাপ জায়গা সহজেই সরিয়ে ফেলা যায়। তারপর নতুন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যায়। যেমনঃ প্রকৃতির সুন্দর দৃশ্য, আদালত পরিবেশ, সুন্দর ঘরের ব্যাকগ্রাউন্ড বা নিজের পছন্দের কোনো ছবি ব্যবহার করা যায়।

এটি অনলাইন বিজনেস ও ডিজিটাল মার্কেটিংয়ের কাজেও অনেক গুরুত্বপূর্ণ। কোনো পণ্যের খারাপ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যায়। এছাড়া ফেসবুক পোস্ট, ইউটিউব, বিজ্ঞাপনের ডিজাইন, প্রোফাইল ছবি এবং বিভিন্ন ধরনের গ্রাফিক্স তৈরিতেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়।

কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়

বর্তমানে মোবাইল ও কম্পিউটার এই দুই জায়গা থেকেই খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিছু জনপ্রিয় অ্যাপ ও ওয়েবসাইট রয়েছে যেমনঃ remove.bg, Canva, Adobe express এবং Picsart।

১. remove.bg: এই ওয়েবসাইটে গিয়ে ছবি আপলোড করলেই এ আই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। এরপর আপনার যদি মনে হয় নতুন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো তাহলে নতুন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যায়।

২. Canva: Canva অ্যাপে ছবি আপলোড করার পর Background Remover ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ব্যাকগ্রাউন্ড সরানোর পর Canva থেকেই নতুন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যায়

৩. Picsart:মোবাইলে Picsart অ্যাপ এ গিয়ে যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটি নির্বাচন করে Remove Background। ব্যাকগ্রাউন্ড সরানোর পর নিজের পছন্দ অনুযায়ী ছবিটি আরও এডিট করা সম্ভব।

৪. Adobe express: Adobe Express-এর Background Remover টুলে ছবি আপলোড করলে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ড সরিয়ে দেয়। এরপর ছবিটি বিভিন্ন ডিজাইনের কাজে ব্যবহার করা যায়।

উপসংহার

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বর্তমানে খুবই সহজ একটি কাজ। আগে এই ধরনের কাজ করতে হলে দক্ষ গ্রাফিক ডিজাইনারের সাহায্য নিতে হতো, কিন্তু এখন বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ছবির ব্যাকগ্রাউন্ড সরানো সম্ভব। remove.bg, Canva, Picsart এবং Adobe Express-এর মতো টুল ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়।

ছবির ব্যাকগ্রাউন্ড সুন্দর না হলে সেটি পরিবর্তন করে নতুন কোনো সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যায়। এতে ছবির সৌন্দর্য বাড়ার পাশাপাশি ছবিটি আরও সুন্দরভাবে দেখা যায়। অনলাইন ব্যবসা, ফেসবুক পোস্ট, বিজ্ঞাপন, প্রোফাইল ছবি এবং বিভিন্ন ধরনের ডিজাইনের কাজেও ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রয়োজন হয়।

তবে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেই হবে না, ছবির সঙ্গে মানানসই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। তাই প্রয়োজন অনুযায়ী সঠিক টুল ব্যবহার করে আমরা খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি এবং একটি সাধারণ ছবিকেও আরও আকর্ষণীয় করে তুলতে পারি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউনিক বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url