বাংলাদেশের ভ্রমণের সকল পরামর্শ ও বাংলা গাইড

বাংলাদেশে আমরা প্রায় নানা জায়গায় ভ্রমণ করতে যায় কিন্তু কিছু জায়গা খারাপ হয় আবার কিছু জায়গা ভালো হয়। প্রতিবছর ভ্রমণ করলে আমরা আমাদের মানসিক শান্তি পাই তাছাড়া ভ্রমণ করা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো।

বাংলাদেশের ভ্রমণের সকল পরামর্শ ও বাংলা গাইড

আমাদের এই পোস্টে আমরা জানবো বাংলাদেশের ভ্রমণের সকল জায়গা সকল পরামর্শ ও সুন্দর সুন্দর তাদের ব্যাখ্যা। তাহলে আমরা এখন শুরু করব বাংলাদেশের প্রথম সবচেয়ে সুন্দর একটি ভ্রমণের জায়গা দিয়ে। 

এই পোস্টের যে সকল জায়গার ব্যাখ্যা দেওয়া হয়েছে

কক্সবাজার কেন ভ্রমণের জন্য ভালো

কক্সবাজার বাংলাদেশের অন্যতম একটি পর্যটনকেন্দ্র। কক্সবাজার হল পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটি প্রায় ১২০ কিলোমিটার বিস্তৃত। এটি চট্টগ্রাম বিভাগের ভিতর অবস্থিত। এর ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় ৪১৪ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব ১৫২ কিলোমিটার। কক্সবাজার সমুদ্র সৈকতের ভিতর নানা ধরনের সুন্দর সুন্দর জায়গা আছে। কক্সবাজারের ভেতর বিভিন্ন ধরনের বিচ রয়েছে। কক্সবাজারের মনোরম পরিবেশ মন জুড়িয়ে দেয়। কক্সবাজারের সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে অনেক ভালো লাগে। পরিবার কিংবা বন্ধুর সাথে সময় কাটানোর একটি অনেক সুন্দর জায়গা হচ্ছে কক্সবাজার।

এছাড়া কক্সবাজারের আশেপাশে রয়েছে নানা ধরনের দর্শনীয় স্থান। ইনানী সমুদ্র সৈকত এর মধ্যে অন্যতম। ইনানী সমুদ্র সৈকত এর পাথর গুলো অনেক সুন্দর। কক্সবাজারে বিভিন্ন ধরনের ফাইভ স্টার হোটেল, রিসোর্ট আছে। এভাবে কক্সবাজার ভ্রমণ সবার কাছে আনন্দময় হয়ে ওঠে।

কুয়াকাটা কেন বাংলাদেশের সুন্দর একটি ভ্রমণের জায়গা

কুয়াকাটা বাংলাদেশের ভ্রমণের জন্য আরেকটি অন্যতম পর্যটনকেন্দ্র। শান্ত পরিবেশ, সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রতিবছর কুয়াকাটাতে অনেক মানুষ ভ্রমন করতে যায়। সাধারণত যারা সমুদ্রসৈকত উপভোগ করতে পছন্দ করে কুয়াকাটা তাদের জন্য একটি অনেক সুন্দর জায়গা। কুয়াকাটা এর সবচেয়ে সুন্দর বিষয় হলো এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত ও দুটোই দেখা যায়। ভোরে মনে হয় সমুদ্রের ভিতর থেকে সূর্যটি আকাশের দিকে উঠে যাচ্ছে আবার বিকেলে মনে হয় সূর্য আবার সমুদ্রের নিচে চলে যাচ্ছে। এই পরিবেশটি দেখতে অনেক সুন্দর।

কুয়াকাটা সমুদ্র সৈকত এর পাশাপাশি নানা ধরনের জায়গা রয়েছে। তাছাড়াও কুয়াকাটা তে নানা ধরনের মানুষের জীবনযাত্রা সম্পর্কে অভিজ্ঞতাও পাওয়া যায়। কক্সবাজারের মতো কুয়াকাটা সমুদ্র সৈকতেও সমুদ্রের সুন্দর ঢেউ দেখার সুযোগ পাওয়া যায়। তাছাড়া কুয়াকাটাতেও বিভিন্ন ধরনের হোটেল,রিসোর্ট ইত্যাদি রয়েছে।
তাছাড়া এটি ভারত সীমান্তের কাছাকাছি অবস্থিত

সাজেক ভ্যালি ভ্রমণের জন্য কেন এত অন্যতম একটি জায়গা

সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম একটি পাহাড়ি পর্যটনকেন্দ্র। আমরা আশা করি সবাই জানে সাজেক ভ্যালিকে সংক্ষেপে বলা হয় মেঘের রাজ্য। সাজেক ভ্যালি হলো পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত। সাজেক ভ্যালির সৌন্দর্য হলো এর পাহাড়,মনোরম পরিবেশ,প্রাকৃতিক সৌন্দর্য ও উঁচু-নিচু পাহাড়। সবাই প্রায়ই বলে সাজেক ভ্যালি থেকে মেঘ ছোঁয়া যায়। ভোরের সময় মাথার উপর অনেক মেঘ দেখা যায়। সাধারণত ভোর ও বিকেলের পরিবেশ সাজেককে অনেক সুন্দর করে তোলে। সাজেক ভ্যালি প্রায় সকল বাড়ি কাঠ বা বাঁশ দিয়ে তৈরি করা হয়। বিশেষ করে সাজেক ভ্যালিতে কেমিক্যাল বা রাসায়নিক মুক্ত পাহাড়ি ফলমূল পাওয়া যায়।

সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। এটি রাঙ্গামাটির জেলার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত তাছাড়াও এটি ভারত সীমান্তের কাছাকাছি অবস্থিত। চারিদিকে পাহাড়, মেঘ, সবুজ বন আছে তাই সাজেক ভ্যালি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান।

সীতাকুণ্ড এত সুন্দর ভ্রমণের জায়গা কেন

সীতাকুণ্ড বাংলাদেশের আরেকটি সুন্দর পর্যটককেন্দ্র। সীতাকুণ্ডতে পাহাড়,বন,ঝরনা ও সমুদ্র সব কিছু একসঙ্গে দেখা যায় তার জন্য এই জায়গাটি পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয়। 

এই জায়গাটির চট্টগ্রাম জেলায় অবস্থিত। সীতাকুণ্ড তে নানা রকমের ভ্রমণের জায়গা আছে যেমন চন্দ্রনাথ পাহাড় বিভিন্ন সুন্দর সুন্দর ঝর্ণা যেমন সহস্রধারা ঝর্ণা। এই ঝর্ণাটি সীতাকুণ্ডের অন্যতম প্রাকৃতিক ঝর্ণা। অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এই সহস্রধারা ঝরনাটি দেখতে সীতাকুণ্ডতে যায়।এই সহস্রধারা ঝর্ণাটির পানি অনেক স্বচ্ছ ও মনোরম পরিবেশের ভেতর একটি ঝর্ণা তার জন্য মানুষ এই ঝর্ণাটি দেখতে দূর দূরান্ত থেকে আসে। সহস্র ধারা ঝর্ণায় যেতে পাহাড়ি রাস্তা ও সবুজ বন জঙ্গল এর ভিতর দিয়ে যেতে হয়।

তাছাড়াও এখানকার একটি আকর্ষণীয় জায়গা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। এই পাহাড়ের ওপর ওঠা অনেক ঝুঁকিপূর্ণ। কিন্তু অনেক মানুষ এই পাহাড়ের ওপর ওঠে। কিন্তু চন্দ্রনাথ পাহাড় এর ওপর ওঠার পর অনেক সুন্দর পরিবেশ দেখা যায়। এটি অনেক উঁচুতে অবস্থিত।

উপসংহার

বাংলাদেশ ভ্রমণ করার মত অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি যদি সমুদ্রসৈকত দেখতে পছন্দ করেন তাহলে কক্সবাজার ও কুয়াকাটা যেতে পারেন। আর আপনি যদি পাহাড় দেখতে চান তাহলে সাজেক ভ্যালি আপনার জন্য একটি সুন্দর জায়গা হবে। আর যদি আপনি এগুলো সব একসাথে যেমন ঝর্ণা, পাহাড়, সমুদ্র সৈকত, বন জঙ্গল, সবুজ পরিবেশ দেখতে চান তাহলে আপনি অবশ্যই সীতাকুণ্ড ভ্রমণ করতে পারেন। ভ্রমণ মানুষকে শারীরিক ও মানসিক শান্তি দেয়। তাছাড়াও ভ্রমণ আনন্দের জন্য নয়, আপনার ব্যস্তময় জীবনকে সুন্দর করার একটি উপায়। পরিবার ও বন্ধুর সাথে সময় কাটাতে চাইলে আপনি অবশ্য ভ্রমণ করতে পারেন আমার পরামর্শের এই সকল জায়গাগুলো। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউনিক বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url