বর্তমানে জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করা প্রয়োজন কেন ?

 অর্থনৈতিক উন্নয়নের জন্য জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করা প্রয়োজন : মানুষ যদি দক্ষ হয় তাহলে তারা দেশের GDP বা অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। বিশ্বের বিভিন্ন দেশ  তাদের বিশাল জনসংখ্যা কে কাজে লাগিয়ে তাদের দেশের GDP বা অর্থনীতি বৃদ্ধি করছে।

বেকারত্বের সমস্যা সমাধানের জন্য : অদক্ষ জনসংখ্যা থেকে তৈরি হয় বেকারত্ব ও বেকারত্ব থেকে তৈরি হয় দরিদ্র। কিন্তু দক্ষ জনশক্তি নিজে নিজেই কর্মসংস্থান তৈরি করতে পারে। তাই সকল মানুষকে দক্ষ হতে হবে।

প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য : বর্তমান বিশ্বের AI বা রোবটিক্স টেকনোলজি যুগে দক্ষ মানুষ ছাড়া কখনো কোন দেশ এগিয়ে যেতে পারবে না। দক্ষ জনশক্তি টেকনোলজি তৈরিতে সহায়তা করে।

এই সকল দক্ষ জনশক্তি বাংলাদেশে বিশেষভাবে প্রয়োজন : বাংলাদেশে প্রায় জনসংখ্যা রয়েছে ১৭ কোটি। এই সকল জনসংখ্যা কে যদি বাংলাদেশ মানব সম্পদে পরিণত করতে পারে তাহলে বাংলাদেশ বিভিন্ন দিক থেকে এগিয়ে যাবে।

সুতরাং প্রতিটি দেশের জন্য দক্ষ মানব সম্পদ থাকা প্রয়োজন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউনিক বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url