ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ

যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য নিম্নে লিখিত ওয়েবসাইট বা অ্যাপস এর নাম সহ ব্যাখ্যা করা হলো।

ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পোস্টে যা যা বলা হয়েছে

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিশেষ কিছু টুল

Remove.bg: যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার জন্য একটি অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট। এটাতে কোন ছবি আপলোড করলে এটি তার ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ ভাবে মুছে ফেলে একটি পিএনজি ফাইল তৈরি করে দেয়।

Canva: ক্যানভা দিয়ে যেকোনো ছবির ডিজাইনের পাশাপাশি ক্যানভা এর একটি ফিচার এর মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ফিচারটি হলো Canva remove an image background।

Adobe express: কোন রকম সমস্যা ছাড়া ও নিখুঁতভাবে ছবি এডিটিং এর জন্য এডোবি এক্সপ্রেস বিখ্যাত।এর Adobe express free image background remover টুলটির মাধ্যমে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা যায়।

Picsart: এটি মোবাইলে ব্যবহৃত একটি বিশেষ জনপ্রিয় এডিটিং অ্যাপস। এর একটি টুল Picsart ai image background removers ব্যবহার করে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে মুছে ফেলা যায়।

আরো পড়ুনঃ কম্পিউটার এর বিশেষ কিছু এডিটিং অ্যাপস

Photoroom: একটি মোবাইলের পাশাপাশি কম্পিউটার এর বিশেষ জনপ্রিয় একটি অ্যাপ। যার ভিতর রয়েছে ছবি এডিটিং এর বিশেষ ব্যবহৃত কিছু টুল Photoroom background remover এর অন্যতম প্রয়োজনীয় টুল যার সাহায্যে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা যায়।

Photoshop: এর বিষয়ে আশা করি সবাই জানেন কারণ এটি হচ্ছে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এডিটিং অ্যাপস। এর মাধ্যমে ছবি এডিটিং, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য কিছু ব্যাকগ্রাউন্ডে লাগানো সব কিছুই এর মাধ্যমে করা সম্ভব।

Remove.bg দিয়ে যা যা করা যায়

এটি দিয়ে ইচ্ছামত ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা যায়। ব্যাকগ্রাউন্ড এর জিনিসপত্র নিজের ইচ্ছামত কাস্টমাইজ করা যায়। ব্যাকগ্রাউন্ডের কোনো জিনিস মুছে ফেলা যায়।
যেকোনো ছবিকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করা যায়। লোগো বা গ্রাফিক্সের জন্য স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। এটির মাধ্যমে কোন রকম জটিল সফটওয়্যার ডাউনলোড না করে সরাসরি ছবি এডিট করা যায়। এটির সাহায্যে থাম্বনেল পরিবর্তন করা যায়।

Canva দিয়ে যে সকল কাজ করা যায়

এটির মাধ্যমে ফেসবুক,ইনস্টাগ্রাম ও টিকটকের স্টোরি ও রিলস তৈরি করা যায়। ইউটিউব চ্যানেল আর্ট করা যায় ফেসবুক পেজ কভার তৈরি করা যায়। এটিতে এআই সুবিধা পাওয়া যায়। এআই দিয়ে বিভিন্ন ধরনের ছবি এডিটিং করা যায়,ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা যায়,ছবিতে কোনো কিছু লাগানো যায়। এর এআই দিয়ে যেকোনো পিডিএফ ফাইল এডিট করা যায়। স্কুল,কলেজ ও যেকোনো কাজের জন্য প্রেজেন্টেশন তৈরি করা যায়। ক্যানভা ডকস ফিচার এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডকুমেন্টস ও রিপোর্ট তৈরি করা যায়।

Adobe express এর মাধ্যমে যে সকল কাজ করা যায়

ফেসবুক পোস্ট,কাভার ও ব্যানার, ইনস্টাগ্রাম স্টোরি ও রিলস তৈরি করা যায়, ইউটিউব থাম্বনেল ডিজাইন করা যায়। এর মাধ্যমে ছোট ভিডিও তৈরি করা যায়,ফেসবুক বা ইউটিউবের শর্ট ভিডিও তৈরি করা যায়। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়,ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট লাগানো যায়। যেকোনো ধরনের পিডিএফ এডিট করা যায়, টেক্সট পরিবর্তন করা যায়। টেক্সট লিখে যেকোনো এ আই ছবি জেনারেট করা যায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউনিক বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url