হ্যাক হওয়া আইডি যেভাবে ফিরিয়ে আনবেন ২০২৬

 

আজকে আমরা বলবো যে কিভাবে যেকোনো সোশ্যাল মিডিয়া বা কোন প্রয়োজনীয় আইডি হ্যাক হয়ে গেলে তা কিভাবে ফিরিয়ে আনবেন। আপনারা আশা করি জানবেন যে বর্তমান যুগে আইডি অনেক সহজে মানুষ হ্যাক করছে। 

হ্যাক হওয়া আইডি যেভাবে ফিরিয়ে আনবেন ২০২৬

বর্তমানে আইডি অনেক সহজে হ্যাক হওয়ার কারণে আমরা আজকে জানব যে আইডি হ্যাক হওয়ার পর আইডি যেভাবে ফিরিয়ে আনা যাবে।

এই পোস্টে যে সম্পর্কে বলা হয়েছে

হ্যাক হওয়া ফেসবুক আইডি যেভাবে ফিরিয়ে আনবেন

আপনার যদি ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে থাকে তাহলে অনেক উপায়ে সে ফেসবুক একাউন্ট ফিরিয়ে আনা সম্ভব। হ্যাক আইডি ফিরিয়ে আনার সবথেকে সহজ উপায় হলো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করা। ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপসটির ভিতরে ঢুকতে হবে, সেখান থেকে ফরগট পাসওয়ার্ড এ ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বার ও জিমেইল দিয়ে প্রথমবার আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করেছিলেন তা সেখানে দিতে হবে। তারপর আইডিটি লগইন হয়ে যাবে।

যদি আপনার আইডিটি লগইন না হয় তাহলে ভাববেন যে হ্যাকারটি আপনার আইডির জিমেল ও নাম্বারটি চেঞ্জ করে দিয়েছে। এক্ষেত্রে আপনাকে ফেসবুককে জানাতে হবে যে আপনার আইডি টি হয়ে গেছে। সেটা করার জন্য আপনার জিমেইল এর সার্চ করতে হবে www.facebook.com/hacked এই ওয়েবসাইটটির ভিতর প্রবেশ করার পর my account is compromised অপশন টি সিলেট করতে হবে। এরপর সেখান থেকে আপনার নাম ইমেইল এড্রেস বা মোবাইল নাম্বার দিয়ে একাউন্টটি খুঁজে বের করতে হবে। সেখান থেকে সিকিউরিটি চেক অফ অপশন এ ক্লিক করলে ক্যাপচা আসবে ক্যাপচা দেওয়ার পর facebook আপনাকে আপনার পাসওয়ার্ড সহ আরো প্রশ্ন জিজ্ঞাসা করবে।

আপনি যদি প্রশ্নগুলোর সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনার অভিযোগটি ফেসবুকের কাছে চলে যাবে। তারপর কিছুদিন পর ফেসবুকে আপনার আইডি আপনাকে ফিরিয়ে দিবে।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হলে যেভাবে ফিরিয়ে আনবেন

বর্তমান যুগে বেশিরভাগ মানুষই হোয়াটসঅ্যাপ  ব্যবহার করছে তাদের ব্যক্তিগত থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম বা যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে। কিন্তু কিছু হ্যাকার রয়েছে যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কে হ্যাক করে ফেলছে। আজকে আমরা বলব যে হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেভাবে ফিরিয়ে আনবেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফেরত আনার সবচেয়ে সহজ উপায়টি হলোঃ প্রথমে মোবাইল ফোনের ডায়াল প্যাড থেকে ##21# কোডটি ডায়াল করতে হবে।

এই কোডটি ডায়াল করার পর ফোনে সক্রিয় থাকা সব ধরনের কল ফরওয়ার্ডিং ও এসএমএস ফরওয়ার্ডিং বন্ধ হয়ে যায়। এর ফলে অনেক সময় অ্যাকাউন্ট রিসেট করতে গিয়ে ওটিপি বা লগইন কোড হ্যাকারদের কাছে চলে যাই। তার কারণে হ্যাকার হোয়াটসঅ্যাপ আইডি খুব সহজে হ্যাক করতে পারে।  এর কারণে এসএমএস ফরোয়ার্ডিং বন্ধ করে রাখতে হয়।

তারপরে হোয়াটসঅ্যাপ এর অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে ফর্মে তথ্য প্রদান করতে হবে। ফর্ম পূরণ করা হয়ে গেলে সেখান থেকে স্পষ্টভাবে লিখুন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আপনি লগইন করতে পারছেন না। সব শেষে আপনাকে আপনার পূর্ণ নাম,সঠিক ইমেইল এবং ইলেকট্রনিক সিগনেচার এর ঘরে নিজের নাম টাইপ করে সেন্ড করলে কয়েক ঘন্টা পর আপনার আইডিতে আপনি ফিরে পাবেন।

হ্যাক হওয়ায় ইনস্টাগ্রাম আইডির যেভাবে ফিরিয়ে আনবেন

বর্তমান যুগে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম ব্যবহার করছে। ইনস্টাগ্রাম হল একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ। হ্যাক হয়ে গেলে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয় সেগুলো হলঃ প্রথমে আপনার ইনস্টাগ্রাম এ প্রবেশ করতে হবে সেখান থেকে আপনাকে প্রথমে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এর ইউজারনেম দিতে হবে। এরপর আপনাকে ফরগটেন পাসওয়ার্ড এ যেতে হবে। ফরগোটেন পাসওয়ার্ড করলে সেখানে আরেকটি বক্স আসবে সেই বক্সের ভিতর আপনার ইউজারনেম  আবার দিতে হবে। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।

কন্টিনিউ বাটনে ক্লিক করলে একটি কোড ভেরিফিকেশন চাইবে। হ্যাকার যদি আপনার আইডির ইমেইল পরিবর্তন করে দেয় তাহলে এই কোডটি হ্যাকারের ইমেইল এ যাবে। এই জায়গাতে এটি ঠিক করার জন্য আমি যে পদক্ষেপগুলো আপনাদের বললাম তা দুইবার করতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হওয়া হবে যে আপনি যে  ফোন থেকে ইনস্টাগ্রাম খুলেছেন যে নেটওয়ার্ক দিয়ে ইনস্টাগ্রাম খুলেছেন সেই নেটওয়ার্কের কানেক্ট থাকতে হবে।সেটা দুইবার করার পর সেখানে একটি নতুন অপশন আসবে যার নাম try another way সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর no longer access to these এর ওপর ক্লিক করতে হবে।

 যদি আপনি আপনার ইনস্টাগ্রাম একাউন্টে ফেস আইডি দিয়ে লগইন করেন তাহলে সেখান থেকে ফেস ভেরিফিকেশন এ ক্লিক করতে হবে। তারপর আপনাকে সেখানে একটি নতুন ইমেইল আইডি অ্যাড করতে হবে। ইমেইল আইডিটি অ্যাড করলে সেখানে একটি কোড যাবে কোডটি ইনস্টাগ্রাম ।এ দিতে হবে। তারপরে কোনটিনিউ এ ক্লিক করার পর সেখান থেকে আপনাকে ফেস সেলফি দিতে হবে। এটি করা হয়ে গেলে ইনস্টাগ্রাম সার্ভার আপনাকে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করার অপশন দিবে। সেখানে আপনি একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। তাহলে আপনার ইনস্টাগ্রাম আইডিটি আপনি ফিরে পেয়ে যাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউনিক বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url