নতুনদের জন্য কম্পিউটার ও মোবাইলের এডিটিং অ্যাপ ব্যবহার বাংলা গাইড
বর্তমানে মানুষ ছবি বা ভিডিও এডিট করার জন্য বিভিন্ন ধরনের এডিটিং অ্যাপ ব্যবহার করছে। কম্পিউটার ও মোবাইল ফোনে অনেক ধরনের এডিটিং অ্যাপ রয়েছে। মানুষ কোন ছবিকে সুন্দর করার জন্য ছবি এডিট করছে।
আজকে আমরা এই পোস্টে জানবো যে ছবি এডিটিং এর বিভিন্ন অ্যাপ সম্পর্কে এবং তাদের বিভিন্ন টুল কিভাবে কাজ করে সেই সম্পর্কে। ছবি এডিটিং এর অনেক ধরনের অ্যাপ রয়েছে। তাহলে এখন আমরা শুরু করব যে ছবি এডিটিং এর বিভিন্ন এর সম্পর্কে।এই পোস্টে যা বলা হয়েছে
কম্পিউটারের ছবি এডিটিং এর বিভিন্ন অ্যাপ সম্পর্কে
প্রথমে আমরা কথা বলবো যে কম্পিউটারের বহুল ব্যবহৃত কিছু এডিট এর সফটওয়্যার এর
বিষয়ে। কম্পিউটারে অনেক ধরনের অ্যাপ রয়েছে যার ভেতরে শুধু ছবি এডিটিং করা
যায়। আবার অনেক ধরনের অ্যাপ রয়েছে যার মাধ্যমে ছবি এডিটিং ও ভিডিও এডিটিং
দুইটাই করা যায়। প্রথমে আমরা শুরু করব যে সব কম্পিউটারের সফটওয়্যার
এর মাধ্যমে ছবি এডিটিং করা যায়।
Paint.NET: এটি হলো খুব সহজে ছবি এডিটিং করার একটি বহুল ব্যবহৃত এডিটিং
সফটওয়্যার। এটি দ্বারা বিভিন্ন ফিল্টার ব্যবহার করে ছবি সুন্দর করা যায়।
PhotoScape X: এটি দ্বারা ছবি এডিটিং অনেক সহজ ভাবে করা যায়। এটি দিয়ে
ছবি ক্রপ করা, ছবিতে ফিল্টার এড করা, ছবি এর কালার পরিবর্তন করা যায় এবং
এটি দ্বারা কোলাজ তৈরি করা যায়। এর ফলে এটি একটি অনেক বিখ্যাত এডিটিং
সফটওয়্যার।
Adobe Photoshop: এটি হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত সব থেকে বিখ্যাত এডিটিং
সফটওয়্যার এর ভিতর একটি। এই সফটওয়্যারটা বিশ্বে সব থেকে বেশি ব্যবহার করা
হয়। এটি দ্বারা ছবিকে ক্রপ করা যায়, ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড করা
যায়, ছবিতে কোনো জিনিস লাগানো যায়, এটি দ্বারা ছবিতে কোনো লেখা এড করা
যায়, এটি দ্বারা গ্রাফিক ডিজাইনও করা যায়।
Adobe Lightroom: এটি কালার পরিবর্তন বা কালার পরিষ্কার ভাবে দেখানোর জন্য সেরা
একটি সফটওয়্যার। এটি দ্বারা ছবির কালার পরিবর্তন করা যায়, ছবির লাইটিং ঠিক
করা যায়।
Canva: Canva হলো মোবাইল ও কম্পিউটারের এডিটিং সফটওয়্যার। কিন্তু এটি
বেশিরভাগ সময় কম্পিউটারে ব্যবহার করা হয়। এটি দ্বারা ছবি এডিটিং এর পাশাপাশি
লোগো ডিজাইন বা বানানো যায়। এটি ব্যবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ
করা যায়, ছবিকে ব্লার করা যায়, ছবিতে কোন জিনিস বা টেক্সট লাগানো যায়, ছবির
কালার পরিবর্তন করা যায়, ছবিকে ক্রপ করা যায়। Canva এর সবচেয়ে ভালো দিক
হলো Canva দ্বারা এ আই এডিট করা যায়।
মোবাইলে ব্যবহৃত ছবি এডিটিং অ্যাপ সম্পর্কে
মোবাইলে অনেক ধরনের ছবি এডিটিং অ্যাপ রয়েছে। এদের মাধ্যমে খুব সহজে মোবাইলে
ছবি এডিটিং করা যায়। এখন আমরা জানবো মোবাইলে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয়
ছবি এডিটিং অ্যাপ।
Cap Cut: Cap Cut হলো মোবাইলে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় একটি এডিটিং
অ্যাপ। এটি দ্বারা ছবিতে কোন টেক্সট এড করা যায়, ছবিতে ফিল্টার লাগানো যায়,
ছবিকে ক্রপ করা যায়, ছবি এর সাথে কোন জিনিস লাগানো যায়, ছবিতে কোনো এনিমেশন
লাগানো যায়, ছবির সাথে গান লাগানো যায়, ছবিকে পরিষ্কার করা যায়।
Adobe Lightroom mobile: কালার গ্রেডিং এর জন্য এটি একটি অনেক জনপ্রিয়
মোবাইলের এডিটিং অ্যাপ। এটি এর সাহায্যে ছবির কালার পরিবর্তন করা
যায়, ছবিতে শেডিং এড করা যায়, ছবির লাইট নিজের ইচ্ছামত
পরিবর্তন করা যায়।
Canva: এই অ্যাপটি কম্পিউটারে ব্যবহারের পাশাপাশি মোবাইলেও ব্যবহার করা যায়।
ছবিতে কোনো জিনিস বা কোনো টেক্সট লাগানো যায়, ছবিতে টেমপ্লেট লাগানো যায়।
এটির সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়।
Snapseed: এটি একটি ফ্রি ও সেরা এডিটিং অ্যাপ। এটি দ্বারা ছবির
ভিতরের কোন বস্তুর মুছে ফেলা যায়, ছবির ব্রাইটনেস ও শ্যাডো অ্যাডজাস্ট করা
যায়, ছবিতে কোন স্টাইলিশ লেখা লাগানো যায় আরও ইত্যাদি কাজ করা
যায়।
Picsart: এটি হলো মোবাইলে ব্যবহৃত আরেকটি জনপ্রিয় এডিটিং অ্যাপ। এটি
দিয়ে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, নতুন ব্যাকগ্রাউন্ড লাগানো
যায়, ছবিতে টেক্সট বা কোনো জিনিস লাগানো যায়, এটি দ্বারা দুইটি ছবিকে একসাথে
মিশিয়ে নতুন ছবি তৈরি করা যায়।
সহজে ফটোশপ যেভাবে ব্যবহার করবেন
photoshop কম্পিউটারে ব্যবহৃত জনপ্রিয় এডিটিং সফটওয়্যার এর ভিতর একটি। এখন
আমরা জানবো photoshop এর বিভিন্ন ধরনের টুল সম্পর্কে।
Move tool: এটি ব্যবহার করে যেকোনো জিনিস সরিয়া অন্য স্থানের রাখা যায়, লেয়ার
ও ছবিকে এক স্থান থেকে অন্য স্থানে রাখা যায়।
Lasso tool: এই টুলটি দ্বারা মাউস দিয়ে ড্রাগ করে যেকোনো জিনিস সিলেক্ট
করা যায়।
Object selection tool: এই টুলটি দ্বারা ছবির যেকোনো জিনিস সিলেক্ট করা যায়।
Marquee tool: চতুর্ভুজ আকারে ছবি সিলেক্ট করা যায়।
Crop tool: এটি ব্যবহার করে ছবির সাইজ ছোট করা যায়।
Frame tool: এই টুলটি দিয়ে কোনো ফ্রেমের ভিতর ছবি বসানো যায়।
Eyedropper tool: এটির মাধ্যমে কোনো কালার পিক করা যায়।
Remove tool: ছবির ভিতরের অযথা কোনো জিনিস মুছা ফেলা যায়।
Brush tool: ছবিতে ড্রয়িং ও কালার করা এই টুলটির কাজ।
Clone stamp tool: ছবির কোনো অংশ কপি করে হুবহু অন্য জায়গায়
বসানো এই টুলটির কাজ।
History brush tool: এই টুলটির কাজ হলো কোনো ছবি এডিট করার পর আবার
আগের মত করে দেওয়া।
Eraser tool: এই টুলটি দ্বারা ছবির কোন জায়গায় রিমুভ করা যায়।
আরো পড়ুনঃ কালার টুল সম্পর্কে
Paint bucket tool: এই টুলটি দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ডে এক ধরনের
কালার লাগানো যায়।
Blur tool: এই টুলটি দ্বারা ছবির যেকোনো জায়গা ঘোলা করা যায়।
Pen tool: এটি দ্বারা ব্যাকগ্রাউন্ড রিমুভ বা আকৃতি তৈরি করা যায়।
Burn tool: ছবির কোনো জায়গা উজ্জ্বল করতে এই টুল ব্যবহার করা হয়।
Type tool: যেকোনো ভাষায় লেখালেখি করার জন্য এই টুল ব্যবহার করা হয়।
Shape tool: এই টুলটি দ্বারা যেকোনো আকৃতি তৈরি করা যায়।
Zoom tool: এটি দিয়ে ছবিকে জুম বা জুম আউট করা যায়।
Hand tool: ছবিকে জুম করার পর যেকোনো জায়গায় সরানো যায়।

ইউনিক বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url