ওয়ার্ড প্রসেসর ব্যবহার সম্পর্কে বিস্তারিত বাংলা গাইড

 

আজকাল প্রায় মানুষ ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে বিভিন্ন ধরনের তথ্য লেখা, তথ্যকে সংরক্ষণ করা তথ্যকে এডিট ও প্রিন্ট করার মতো কাজ করছে। আজকের পোস্টে আমরা জানবো ওয়ার্ড প্রসেসর কি ওয়ার্ড প্রসেসর কিভাবে ব্যবহার করতে হয় ওয়ার্ড কিভাবে চালু করবেন ও ফাইল সংরক্ষণ করবেন ও লেখালেখি শুরু করবেন।

ওয়ার্ড প্রসেসর ব্যবহার সম্পর্কে বিস্তারিত বাংলা গাইড

ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে তথ্য লেখা কারো জন্য সহজ আবার কারো জন্য কঠিন। সেই কারণে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতে পারবেন।

এই পোস্টে যা যা বলা হয়েছে

ওয়ার্ড প্রসেসর এর বিভিন্ন ধরন ও ব্যবহার

ওয়ার্ড প্রসেসর সম্পর্কে কাজ করা বা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করার আগে আমাদের কে প্রথমে জানতে হবে যে ওয়ার্ড প্রসেসর টা আসলে কি ওয়ার্ড প্রসেসর হল একটি লেখালেখির কাজে ব্যবহৃত এপ্লিকেশন সফটওয়্যার। ওয়ার্ড অর্থ শব্দ এবং প্রসেসিং অর্থ প্রক্রিয়া কর, এই দুইটি মিলে হয় ওয়ার্ড প্রসেসর।

বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসর: পেইড: Microsoft Word-সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি ওয়ার্ড প্রসেসর। বিনামূল্যে: LIbreOffice Writer-এই ওয়ার্ড প্রসেসরটি ডাউনলোড করে ব্যবহার করতে হয়। অনলাইনঃ Google Docs: এটি ইন্টারনেটে বিনামূল্যে ব্যবহার করা যায়। Office 365-এটি হলো অনলাইনে মাইক্রোসফটের সেবা।

ওয়ার্ড প্রসেসর এর কাজ: তথ্য তৈরি, তথ্য এডিট, তথ্য সংরক্ষণ এবং তথ্যকে প্রিন্ট করা। এই চারটি ওয়ার্ড প্রসেসরের প্রধান কাজ। এটির বিভিন্ন রকম ব্যবহার রয়েছে যেমন স্কুলের রচনা লেখা, ম্যাগাজিন তৈরি, প্রতিযোগিতায় রচনা জমা দেওয়া, অফিসের চিঠি লেখা। সব ধরনের লেখালেখির কাজে প্রায় ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয়।

ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে নতুন ফাইল খোলা ও লেখার পদ্ধতি

ওয়ার্ড প্রসেসরে লেখালেখির কাজ শুরু করার আগে আমাদের জানতে হবে যে ওয়ার্ড প্রসেসর কিভাবে চালু করতে হয়। প্রথমে কম্পিউটারের পাওয়ার সুইচ অন করতে হবে। বিদ্যুৎ সংযোগ থাকলে অপারেটিং সিস্টেম চালু হবে এবং ডেস্কটপ দেখা যাবে। এরপর আপনার কম্পিউটারে থাকা ওয়ার্ড প্রসেসর  সফটওয়্যারটির ওপর মাউস পয়েন্টার রেখে দুইবার ক্লিক করলে ওয়ার্ড প্রসেসর চালু হয়ে যাবে। ওয়ার্ড প্রসেসর চালু হলে সাদা পৃষ্ঠা আসবে।

ওয়ার্ড প্রসেসরে যেভাবে লেখালেখি শুরু করা যায়ঃ সাধারণত কী-বোর্ডের অক্ষর চেপে লেখা শুরু করা যায়। ওয়ার্ড প্রসেসরে লেখার একটি সুবিধা হল লেখায় কোনো ভুল হলে তা সংশোধন করা যায়, লেখাকে এডিট করা যায়।

আরো পড়ুনঃ ওয়ার্ড প্রসেসর এর গুরুত্বপূর্ণ কী এর কাজ

ওয়ার্ড প্রসেসর ব্যবহারে কী-বোর্ডের সকল কী এর কাজ

ওয়ার্ড প্রসেসর ব্যবহার করার সময় কী-বোর্ডের সকল কী এর কাজ জানা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা বলব সকল গুরুত্বপূর্ণ কী এর কাজ।
Shift Key: এটি চেপে ধরে কোন অক্ষর লিখলে তা বড় হাতের অক্ষর হয়। আবার এটি ছেড়ে দিলে ছোট হাতের অক্ষর লেখা যায়।
Caps Lock Key: এটি চালু করলে সকল অক্ষর বড় হাতের লেখা যায়। বন্ধ করে দিলে আবার ছোট হাতের লেখা যায়।
Space Bar: এটি ব্যবহার করে দুটি শব্দের মাঝে খালি জায়গা তৈরি করা যায়।
Enter Key: এই কী চাপলে একটি প্যারাগ্রাফ থেকে অন্য একটি প্যারাগ্রাফ শুরু করা যায়। সহজ কথায় একটি বাক্য থেকে অন্য বাক্য শুরু করা যায়।
Backspace Key: এটি চাপলে cursor এর বাম দিকের শব্দ মুছে যায়।
Delete Key: এটি চাপলে cursor এর ডানদিকের শব্দ মুছে ফেলা যায়।

ওয়ার্ড প্রসেসর এ ফাইল সেভ ও ওপেন করার পদ্ধতি

ওয়ার্ড প্রসেসরে কোনো কিছু লেখার শেষে তা সেভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ফাইল সেভ না করলে তা পরবর্তীতে সেই লেখাগুলো হারিয়ে যেতে পারে। এখন আমরা বুঝবো কিভাবে ফাইল সেভ করতে পারবেন।
ফাইল সেভ করার পদ্ধতিঃ কোনো কিছু লেখার শেষে ওয়ার্ড প্রসেসরের বামপাশে File মেনুতে ক্লিক করতে হবে। মেনু খোলার পর একটি বক্স আসবে। ঠিক সেখান থেকে Save অপশনটিতে ক্লিক করতে হবে। প্রথমবার কোনো ফাইল save করলে সেখানে একটি নাম দেওয়ার অপশন আসবে। সেখানে নামটি দিয়ে save এ ক্লিক করলে ফাইলটি হার্ডডিস্কের সংরক্ষণ হয়ে যাবে।

ওয়ার্ড প্রসেসরে ফাইল ওপেন করা সকলের জন্য গুরুত্বপূর্ণ। ওয়ার্ড প্রসেসরে যেকোনো ফাইল যেভাবে ওপেন করবেন তা নিচে বলা হয়েছে।
ওয়ার্ড প্রসেসরে ফাইল ওপেন করার পদ্ধতিঃ প্রথমে ওয়ার্ড প্রসেসর এ প্রবেশ করতে হবে। ওয়ার্ড প্রসেসর এর বাম পাশে ফাইল মেনুতে ক্লিক করে ওপেন  সাব মেনু থেকে ক্লিক করতে হবে। এখানে আপনার তৈরি করা ফাইল গুলোর নাম বা আইকন দেখাবে। আপনি যেই ফাইলটি ওপেন করতে চান সেই ফাইলটি সেখান থেকে খুঁজে তার ওপর দুইবার ক্লিক করতে হবে।

ওয়ার্ড প্রসেসরে লেখা তৈরি করার সম্পূর্ণ পদ্ধতি

ধাপ ১ - কম্পিউটার চালুঃ কম্পিউটারের পাওয়ার বাটন চেপে চালু করতে হবে। অপারেটিং সিস্টেম লোড হওয়ার পর ডেক্সটপ দেখা যাবে।
ধাপ ২ - ওয়ার্ড প্রসেসর খোলাঃ ডেক্সটপে ওয়ার্ড প্রসেসর আইকনটি খুঁজে বের করতে হবে। তারপর ওয়ার্ড প্রসেসর এর ওপর দুইবার মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করতে হবে। তাহলে একটি সাদা পৃষ্টা দেখা যাবে।
ধাপ ৩ - লেখালেখি করাঃ কী-বোর্ড ব্যবহার করে লেখা শুরু করতে হবে। Backspace বা Delete কী ব্যবহার করে লেখায় কোন ভুল থাকলে তা সংশোধন করা যায়।
ধাপ ৪ -  Save করাঃ ওয়ার্ড প্রসেসরের বাম দিকে File অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে Save এ ক্লিক করলে ফাইলটি হার্ডডিস্ক এ সংরক্ষণ হয়ে যাবে।
ধাপ ৫ - Print করাঃ File অপশনটি থেকে print এ ক্লিক করলে ফাইলটি Print হয়ে যাবে।
ধাপ ৬ - Exit করাঃ File অপশনটি থেকে Exit এ ক্লিক করলে ওয়ার্ড প্রসেসর বন্ধ হয়ে যাবে।

ওয়ার্ড প্রসেসর মানুষের দৈনন্দিন জীবনে কি কি কাজে ব্যবহৃত হয়

ওয়ার্ড প্রসেসর মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে লাগে। ওয়ার্ড প্রসেসর মানুষকে তথ্য লিখতে সংরক্ষণ করতে ও প্রিন্ট করতে সাহায্য করে। ওয়ার্ড প্রসেসর মানুষের দৈনন্দিন জীবনের যে কাজে ব্যবহৃত হয় সেগুলো হলো।
শিক্ষাক্ষেত্রে এটি প্রায় সব থেকে বেশি ব্যবহৃত হয়। স্কুল-কলে কলেজে নিবন্ধ, রচনা, প্রতিবেদন, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার প্রশ্নপত্র তৈরিতে ওয়ার্ড প্রসেসর মানুষকে অনেক সাহায্য করে।
অফিসে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয়। চিঠিপত্র লেখার জন্য অফিসে ওয়ার্ড প্রসেসর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রিপোর্ট, বিজ্ঞপ্তি, নোটিশ ইত্যাদি তৈরিতে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয়।
প্রকাশনায় বই, পত্রিকা, ম্যাগাজিন লেখার কাজে ওয়ার্ড প্রসেসর ব্যবহৃত হয়।
ব্যক্তিগত কাজে আবেদন পত্র তৈরি, আমন্ত্রণপত্র তৈরিতে ওয়ার্ড প্রসেসর অত্যন্ত কাজে লাগে।

উপসংহার

ওয়ার্ড প্রসেসর আজকের ডিজিটাল যুগের লেখালেখির অপরিহার্য হাতিয়ার হয়ে উঠেছে। এটি শেখা প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটারে কোনো লেখার কাজ এখন অনেক সহজ হয়ে উঠেছে। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে মানুষের দৈনন্দিন লেখালেখির কাজ এখন আরো সহজ হয়ে উঠেছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউনিক বিডি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url